• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় মামা বাড়ি এসে পালিয়ে ছিল ১০ মামলার আসামি ডাকাত রাজীব

জুন 11, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
পুলিশের ভয়ে ফরিদপুরের সালথায় মামা বাড়িতে এসে পালিয়ে ছিলেন খুলনার আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য রাজীব সরদার (২৮)। তার বিরুদ্ধে নানা অপরাধের অন্তত ১০টি মামলা রয়েছে। তবে পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি তার। মামা বাড়ি এলাকার জনতা তাকে ধরে পুলিশে সোপর্দ করেছেন। আজ বুধবার (১১ জুন) দুপুরে ডাকাত রাজীবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১০ জুন) রাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে নিজ মামা বাড়ির পাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করে জনতা। গ্রেপ্তার হওয়া ডাকাত রাজীব খুলনার খানজাহান আলী থানা এলাকার ঝাপদিপুর গ্রামের মৃত সুলতান সরদারের ছেলে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, গ্রেপ্তার এড়াতে নিজের ও বাবা-মায়ের নাম গোপন রেখে দীর্ঘদিন মামা বাড়িতে আত্মগোপনে ছিলেন ডাকাত রাজীব সরদার। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চুরি-ছিনতাই ও মাদকসহ বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে।

মঙ্গলবার রাতে ফুলবাড়িয়া তার মামার বাড়ির এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

১১ জুন ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments