• শুক্র. ফেব্রু. ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় বিশৃঙ্খলার অভিযোগে বিএনপি ও খেলাফতের তিন নেতাকর্মী আটক

ফেব্রু. 12, 2026


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ফরিদপুরের সালথায় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে বিএনপি ও খেলাফত মজলিসের তিন নেতাকর্মীকে আটক করেছেন যৌথবাহিনী। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত সালথা উপজেলার ইউসুফদিয়া, নারানদিয়া ও জয়ঝাপ ভোট কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, ফরিদপুর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মো. আমজাদ হোসেন, সালথা উপজেলার গট্টি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম ও মো. রবিউল। বিএনপি নেতা আবুল কামালকে জয়ঝাপ স্কুল ভোটকেন্দ্র এলাকা থেকে, খেলাফত নেতা আমজাদকে নারানদিয়া স্কুল ভোটকেন্দ্র এলাকা থেকে ও রবিউলকে ইউসুফদিয়া স্কুল ভোটকেন্দ্র এলাকা থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগ রয়েছে।

সালথা সেনা ক্যাম্পের সেনা কর্মকর্তারা বলেন, জয়ঝাপ, ইউসুফদিয়া ও নারানদিয়া স্কুল ভোটকেন্দ্রে কারচুপি ও বিশৃঙ্খলা করার অভিযোগে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তিনকে আটক করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ সেনাবাহিনী ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। ভোটাররা নির্বীঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দিবে। এতে যদি কেউ বাধা প্রদান করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সরকারী রিটানিং অফিসার ও উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হলে তা কঠোর হস্তে দমন করা হবে। আমরা একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই।

১২ ফেব্রুয়ারি ২০২৬

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments