• বুধ. ফেব্রু. ১১th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় বিএনপির নির্বাচনী জনসভায় অসুস্থ হয়ে বৃদ্ধের ‌মৃত্যু

ফেব্রু. 10, 2026


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুর-২ আসনের সালথা উপজেলায় বিএনপির নির্বাচনী জনসভা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে সিদ্দিক মাতুব্বর (৭০) নামে বিএনপি সমর্থক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার(৯ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সিদ্দিক মাতুব্বর সালথা উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা এবং মৃত খালেক মাতুব্বরের ছেলে। তিনি বিএনপির একজন সমর্থক।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, সোমবার বিকেলে সালথা সরকারি মডেল হাই স্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় জনসভায় উপস্থিত সিদ্দিক মাতুব্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যার দিকে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্ব বলেন, সিদ্দিক মাতুব্বর একজন বিএনপির সমর্থক ছিলেন। তিনি নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। হ্রদরোগে আক্তান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. বাবলুর রহমান খান বলেন,সিদ্দিক মাতুব্বর (৭০) নামে এক বৃদ্ধ হ্রদরোগ জনীত কারনে অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেছেন বলে জানতে পেরেছি।

১০ ফেব্রুয়ারি ২০২৬

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments