• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

মার্চ 17, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় নানা আয়োজনে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ইং পালিত হয়েছে। শুক্রবার (১৭মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে এই জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সকাল ৯টায় উপজেলা পরিষদের চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।

এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, সালথা থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা সংসদ, অফিসার্স ক্লাব, উপজেলা আওয়ামী, উপজেলা যুবলীগ, সালথা সরকারি কলেজসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে সকাল সাড়ে ৯টায় শত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এতে অংশ নেয় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মী। সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শিশুকিশোর সমাবেশ, কেক কাটা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম ইফতেখার আজাদ, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, মৎস্য অফিসার রাজীব রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু প্রমুখ।এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

১৭ই মার্চ ২০২৩

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments