• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ক অবহিতকরণ সভা

জানু. 5, 2026


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষে “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫” বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন সালথা ফরিদপুর ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার, ফরিদপুর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশিক প্রমুখ।

এসময় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের উপস্থিত প্রতিনিধিদের আচারণ বিধিমালা পরে শুনান ও মেনে চলার আহব্বান জানান, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

৫ জানুয়ারি ২০২৬

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments