• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

জুন 12, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। মৃত ওই দুই শিশুর নাম তানহা ইসলাম (৭) ও আবু তালহা (৫)। তাদের পানি থেকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুর ১২ টার দিকে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিলা আজাদ দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। ওই দুই শিশু তার মায়ের সাথে শিশুর বাবার নানা বাড়ি মধুখালী উপজেলার জামালপুর গ্রামে বসবাস করে।

পারিবারিক ও এলাকা সূত্রে জানা যায়, তানহা ও আবু তালহা গত বুধবার তার মায়ের সাথে নানা বাড়ি সালথা উপজেলার বাহিরদিয়া গ্রামের মতিয়ার মাতুব্বরের বাড়িতে বেড়াতে আসে।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে আবু তালহা কয়েকজন শিশুর সাথে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এ সময় আবু তালহা পানিতে ডুবে যায়। আবু তালহার বোন তানহা দেখতে পেয়ে তাকে বাঁচাতে নিজে পানিতে নামে এসময় সেও ডুবে যায়। পরিবারের লোকজন খবর পেয়ে তাদের দুজনকে পানি থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করে।

জরুরী বিভাগের কর্তব্যরত ডা. শাকিলা আজাদ বলেন, শিশু দুজনকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। তারপরও ইসিজি করে কনফার্ম হয়েছি। তারা মারা গেছে।

১২ জুন ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments