• বুধ. মে ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ধানের শীষের পক্ষে বিরামহীন প্রচারণায় বিএনপি নেতা খন্দকার টুলু

জানু. 28, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ এর ধানের শীষ প্রতিকের পক্ষে বিরামহীন প্রচারণা চালিয়েছেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ন-আহব্বায়ক খন্দকার ফজলুল হক টুলু।

(২৮ জানুয়ারি) বুধবার দিনব্যাপী সালথা উপজেলা সদর বাজারসহ বিভিন্ন বাজারে জনগনের কাছে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির এই নেতা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা কজী কল্লোল, কামরুল হাসান মজনু প্রমুখ।

এসময় জেলা বিএনপির যুগ্ন-আহব্বায়ক ফজলুল হক টুলু সাংবাদিকদের বলেন, ফরিদপুর- ২ আসনে বিএনপি ও ধানের শীষ মনোনীত প্রার্থী শামা ওবায়েদ এর পক্ষে আমরা দিনব্যাপী প্রচার-প্রচারণা চালিয়েছি। এই এলাকায় আমরা ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছি, আমরা আশা করছি আগামী ১২ তারিখের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ জয়ী হবে ইনশাআল্লাহ। ধানের শীষের বিজয় হলে এই এলাকায় অনেক উন্নয়ন হবে। উন্নয়নের স্বার্থে সবারই ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেয়া উচিৎ বলে আমরা মনে করি।

২৮ জানুয়ারি ২০২৮

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments