• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী

জুন 3, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ইং এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বেলা ১১টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভার মধ্যে দিয়ে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. শাহিনুর ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মো. আবুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, ফরিদপুর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল আহমেদসহ স্বাস্থ্যকর্মী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিশু থেকে প্রবীণদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা একটি জাতীয় দায়িত্ব। সুস্থ জাতি গঠনে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। পরিবার ও সমাজে পুষ্টি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। সকল বয়সের মানুষের পুষ্টি নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও হতদরিদ্র নারীদের মাঝে পুষ্টিকর খাদ্য দ্রব্য বিতরণ করা হয়।

৩ জুন ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments