• বৃহস্পতি. এপ্রিল ৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এপ্রিল 8, 2026

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) ভোররাত থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সালথা থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গট্টি ইউনিয়নের মীরের গট্টি গ্রামের মৃত মনতাজ শেখের ছেলে সামচু শেখ (৭০), বল্লভদি ইউনিয়নের বাউষখালী গ্রামের মৃত জিল্লুর রহমান মল্লিকের ছেলে মো. সলেমান মল্লিক (৩০) এবং ফরিদপুর সদর উপজেলার আকুন চরপাড়া গ্রামের শাহিদ মোল্যার ছেলে মো. সোহাগ মোল্যা (৩০)।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত থেকে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

৮ এপ্রিল ২০২৬

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments