• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ফেব্রু. 27, 2025


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, সালথা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মারুফ হাসান, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির মোল্লা প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন স্কুল-কলেজের প্রধান উপস্থিত ছিলেন।

২৭ ফেব্রুয়ারি ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments