
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় নবকাম কলেজের অধ্যক্ষ মো.ওবায়দুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. এনামুল হক, সালথা থানার ওসি তদন্ত কেএম মারুফ হাসান রাসেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি সমূন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান বালী।
৩০ জানুয়ারি ২০২৫
