• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে লাবু চৌধুরী এমপির ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

এপ্রিল 18, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছেন ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু এমপি। এসময় তার দুই কন্যা ও দুই জামাতা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৮টি পরিবারের মাঝে দুইবান করে ঢেউটিন ও ৬ হাজার করে নগদ টাকা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ুবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়ে ৮টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

১৮ এপ্রিল ২০২৩

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments