• রবি. মে ৩১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে সংবর্ধনা

মে 6, 2022

সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে সংবর্ধনা
“সখীপুর হতে বাদল হোসাইন”
সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সাজ্জাত লতিফকে সংবর্ধনা দেয়া হয়েছে।

আজ উপজেলার নিশ্চিন্তপুর বাংলা বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর।
এসময় অধ্যাপক আব্দুর রহিম দ্বিপুর উপস্থাপনায় বক্তব্য রাখেন কাপাডামাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছিন আলী, অধ্যাপক ফারুক হোসেন, এফআর জাহাঙ্গীর আলম, প্রকৌশলী ফরিদ আল মামুন, মাসুদ করীম,
প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন হায়দার, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, মাও.আবদুল হাই প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক জুলহাস গায়েন, ইসমাইল হোসেন,নজরুল ইসলাম নাহিদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ বলেন, আমার জন্ম এই নিশ্চিন্তপুর এলাকায়। এই এলাকাতেই আজ আমাকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেয়া হচ্ছে। আমি আমার এলাকাবাসীর নিকট চিরকৃতজ্ঞ।

এসময় এলাকাবাসীর পক্ষে জহিরুল ইসলাম জানান, আজ আমাদের এলাকার সন্তান সখীপুর প্রেসক্লাবে জায়গা করে নিয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের ব্যাপার।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted