সখীপুর উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্দ্যোগ-অনলাইন শপিং চালু

বাদল হোসাইন সখীপুর টাংগাইল প্রতিনিধিঃ-
মানুষকে ঘরে রাখতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সখীপুর উপজেলা প্রশাসন।করোনা ভাইরাসের ভয়ে, জনগণের সুবিধার্থে চালু করা হলো ‘নিত্য সদাই অনলাইন শপিং’। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মানুষ যাতে ঘরে বসে সহজেই কেনাকাটা করতে পারে এমন ভাবনা থেকে এ সেবাটি চালু করছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (৭ই এপ্রিল) সন্ধায় মাইকিং করে সখীপুর বাসি কে জানিয়ে দিয়েছে। আগামীকাল বুধবার (৮ই এপ্রিল) থেকে ঘরে বসে সেবাটি পাবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা। সেবাটি ঘরে বসে পেতে ০১৮১৩২০৫৭১৩ ও ০১৮৭১০৩৩৮১৭ হটলাইনে ফোন করতে বলা হয়েছে। এই নাম্বারে ফোন করলেই ঘরে পৌঁছে দেওয়া হবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।
সখীপুর উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক সজীব আহমেদ ও কাকরাজান ইউনিয়নের খাঁন আহমেদ হৃদয় পাশা স্বাগত জানিয়ে বলেন, উদ্যোগটি মানুষাকে ঘরে রাখতে সহযোগিতা করবে।
উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা বলেন, করোনাভাইরাসে মোকাবেলা করতে মানুষকে ঘরে রাখতে এই নিত্য শপিং সেবা চালু করা হয়েছে। সেবাটি বাস্তবায়ন করতে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবীদের সহযোগিতা নেওয়া হবে।তাতে সকলের-ই উপকার হবে।
