• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে ৭কেজি গাঁজা সহ ২জন গ্রেফতার 

ডিসে. 12, 2021

সখীপুরে ৭কেজি গাঁজা সহ ২জন গ্রেফতার

“বাদল হোসাইন সখীপুর ”

টাঙ্গাইলের সখীপুরে ৭ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার কৈয়ামধু ও গড়গােবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে আনােয়ার ও বাবলু নামের দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সখীপুরের কৈয়ামধু এলাকা থেকে উপজেলার দাড়িয়াপুর এলাকার মৃত হযরত আলীর ছেলে আনােয়ার হােসেন কে (৪৭) ত্রিশ হাজার টাকা মূল্যের ৩ কেজি গাঁজা ও একটি মােবাইলসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

এছাড়া উপজেলার গড় গােবিন্দপুর এলাকার মৃত আব্দুর মজিদের ছেলে বাবলু মিয়াকে (৪৫) চল্লিশ হাজার টাকা মূল্যের ৪ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সখীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৯ (ক) ধারায় দুটি মামলা করা হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments