• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে সাংসদ বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরকে গণসংবর্ধনা

মার্চ 15, 2022

“বাদল হোসাইন সখীপুর” সখীপুর-বাসাইল আসনের সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড.জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) কে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে কালমেঘা ইলিমজান উচ্চ বিদ্যালয় মাঠে বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এ সংবর্ধনার আয়োজন করে।

বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সংবর্ধেয় প্রধান অতিথি স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাড.জোয়াহেরুল ইসলাম।

ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঞালনায় এসময় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, অধ্যাপক নজরুল ইসলাম খান, ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান,একেএম আতিকুর রহমান আতোয়ার, সরকার নূরে আলম মুক্তা, আনসার আলী আসিফ, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম, প্রধান শিক্ষক মোস্তফা জামান ও দেলোয়ার হোসেন প্রমুখ।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments