সখীপুরে শাটারের তালা ভেঙ্গে দোকানে চুরি
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের উত্তর গড়বাড়ী, আলীরমোড় বাজারে খাদ্য ব্যবসায়ী মোঃ সিদ্দিক মিয়ার দোকানে শুক্রবার দিবাগত-রাতে সাটারের তালা ভেঙ্গে প্রায় ৪ লক্ষ টাকার খাদ্য ও ঔষধ চুরি হয়েছে।
ব্যবসায়ী সিদ্দিক মিয়া বলেন, গতকাল রাত ১১ টা পর্যন্ত আমি বাজারেই ছিলাম, সকালে দোকানে এসে দেখি খাদ্য ও ঔষধ চুরি হয়েছে, হয়তো আনুমানিক রাত ২ টার সময় ঘটনাটি ঘটেছে। চুরির পরিমাণ মাছের খাদ্য ৬-৭বস্তা, মুরগির খাদ্য ১৭২ বস্তা ও অক্সিজেন ঔষধ ৪-৫ কাটুন, সব মিলিয়ে যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।বিগতদিনে এমন চুরির ঘটনা পূর্বে না ঘটায় সিদ্দিক মিয়া কাউকে সন্দেহ করতে পাচ্ছেন না বলে জানান তিনি।
এবিষয়ে কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ ঘটনার সততা স্বীকার করে বলেন, কাঁকড়াজানে চুরির ঘটনা বেড়ে গেছে। সে জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
সখীপুর থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
