• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

জুন 7, 2022

সখীপুরে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

“বাদল হোসাইন”

সখীপুর উপজেলায় সারা দেশের ন্যায় পাঠক নন্দিত ও প্রসংশিত জনপ্রিয় জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রেসক্লাব কার্যালয় ছিলো সুধীজনের পদচারনায় মুখরিত।
প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ইকবাল গফুরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ। প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জুয়েল রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল। আরো বক্তব্য রাখেন পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, অফিসার ইনচার্জ রেজাউল করিম, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান লুৎফা আনোয়ার, ইউসিসিএ লি চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, সখীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, দৈনিক ইত্তেফাকের সখীপুর প্রতিনিধি মামুন হায়দার, সমকালের প্রতিনিধি এনামুল হক, ডেইলি স্টারের বিনোদন প্রতিবেদক শাহ আলম সাজু, প্রেসক্লাবের সহ-সভাপতি তাইবুর রহমান, মতিউর রহমান, আমাদের সময়ের সখীপুর প্রতিনিধি ফজলুল হক বাপ্পা, আমার সংবাদ প্রতিনিধি আমিনুল ইসলাম, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি ইসমাইল হোসেন, দৈনিক সংবাদ প্রতিনিধি জুলহাস গায়েন প্রমুখ।
এছাড়া ভার্চুয়ালী যায়যায়দিন পত্রিকাকে ভালোবেসে শুভেচ্ছা জানান, সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য প্রকৌশলী আতাউল মাহমুদ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments