• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে ভেকু মালিককে ৫০হাজার টাকা জরিমানা

জানু. 8, 2022

সখীপুরে ভেকু মালিককে ৫০হাজার টাকা জরিমানা

 

“বাদল হোসাইন সখীপুর”

টাঙ্গাইলের সখীপুরে এক ভেকু মালিককে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত ভেকু মালিক মো. শহিদুল ইসলাম উপজেলার কচুয়া গ্রামের আব্দুল হকের ছেলে।

শনিবার (৮ জানুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অর্থ দন্ডপ্রাপ্ত মো. শহিদুল ইসলাম কচুয়া বাজার সংলগ্ন সরকারি খাস জমিতে মাটি ফেলছিলো। পরে সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা বলেন বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(১) ধারার অপরাধে ১৫(১) ধারায় ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments