• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

ফেব্রু. 16, 2022

সখীপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে’র সহযোগিতায় উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতোয়ার, দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী আসিফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সামিউল বাছির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ,উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডা. কানিজ ইয়াসমীন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এনএটিপি) ডা. একরামুল হক পোল্ট্রি খামারি শফিকুল ইসলাম ও কোয়েল পাখির খামারি শামীম আল মামুন প্রমুখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments