• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে নিষিদ্ধ ঔষধ হুইস্কিসহ গ্রেফতার ১

সেপ্টে. 14, 2022

সখীপুরে নিষিদ্ধ ঔষধ হুইস্কিসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদকঃ-
টাঙ্গাইলের সখীপুরে নিষিদ্ধ ওষুধ ও হুইস্কিসহ সম্রাট (২৪) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব-১২। গতকাল সোমবার রাতে পৌর এলাকার সুপ্তি ফার্মেসির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি ওই ফার্মেসির কর্মচারী। তার বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলা পাখিউড়া গ্রামে।

এ ঘটনায় সম্রাট (২৪) ও ফার্মেসির মালিক শরিফুল ইসলামকে (৪৫) আসামি করে মাদক আইনে মামলা দিয়েছে পুলিশ।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, পৌর এলাকার সুপ্তি ফার্মেসি সামনে থেকে ৯৫ পিস টাপেনটাডল নিষিদ্ধ ওষুধ ও ৩০০ গ্রাম হুইস্কিসহ ওই ফার্মেসির কর্মচারী সম্রাটকে গ্রেফতার করে র‌্যাব। পরে আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ফার্মেসির মালিক ও কর্মচারীর নামে মাদক আইনে মামলা দিয়েছে।

ফার্মেসির মালিক শরিফুল ইসলাম পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments