• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে নাশকতার মামলায় বিএনপির ৪ নেতা গ্রেপ্তার

ডিসে. 1, 2022

সখীপুরে নাশকতার মামলায় বিএনপির ৪ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :-

টাঙ্গাইলের সখীপুরে নাশকতার অভিযোগে বিএনপি’র চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে পৌরশহর ও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সখীপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে পুলিশের একটি টহল দল পৌর এলাকায় দায়িত্ব পালন করছিল। নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে কিছু লোক পৌরসভার ২নং ওয়ার্ডের কাহার্তা সাবেদের চালা এলাকায় জড়ো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে টহল দলটি ওই এলাকায় যায়। এ সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে লোকজন পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরও তিনটি ককটেল উদ্ধার করে। পরে ঘটনায় জড়িত থাকার অভিযোগে কালিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবদুর রাজ্জাক বাবু (৪১), উপজেলা কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন (৫০), পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান টিপু (৪৭) ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুবেল চৌধুরীকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় ওই রাতেই সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বাদী হয়ে ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩, ৪ ও ৬ ধারায় মামলা করেছেন। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, গ্রেপ্তার হওয়া চারজনকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজু বলেন, এই মুহূর্তে পুলিশের এই গায়েবি মামলা খুবই হাস্যকর বিষয়। আসলে সরকারের পায়ের নিচে মাটি নাই, আছে শুধু দাম্ভিকতা ও প্রশাসন। মূলত আগামী ১০ তারিখে ঢাকায় বিএনপির মহাসমাবেশ প্রতিহত করার জন্য সরকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সাজানো গায়েবি মামলা দিচ্ছে।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments