• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে শোক দিবস পালন

আগস্ট 15, 2021

সখীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে শোক দিবস পালন

“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন হয়েছে। দিবসটি পালন উপলক্ষ সখীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শোক র‍্যালি, পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, যুবঋন ও পুরস্কার বিতরণ সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার (১৫ আগস্ট) সকালে জাতির জনকের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পার্ঘ অর্পন করা হয়। পরে শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারীর সভাপতিত্বে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
সারাদিন নানা আয়োজনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ শওকত শিকদার, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য প্রকৌশলী আতাউল মাহমুদ, সাবেক সাংসদ অনুপম শাহজাহান জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সহকারি কমিশনার (ভূমি) হামীম তাবাসসুম প্রভা, ওসি এ.কে সাইদুল হক ভূইয়া, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সখিপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম, বোয়ালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যক্ষ রফিক ই রাসেল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও নানা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments