• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে নবগঠিত বড়চওনাতে যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মার্চ 15, 2023

সখীপুরে নবগঠিত বড়চওনাতে যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :-

টাঙ্গাইলের সখীপুরে ১০ নং নবগঠিত বড়চওনা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্দেশ ক্রমে সখীপুর উপজেলা আওয়ামী যুবলীগের উপস্থিতিতে যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৩ টায় এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় অভিবক্ত কালিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি কফিল উদ্দিন বিএসসি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মন্ডলের সঞ্চালনায়, উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সখীপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক এম এ সবুর।
এছাড়াও অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সিঃ যুগ্ম আহ্বায়ক আলমাস আজাদ ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক সজীব আহমেদ।

সমাবেশে নেতারা সারাদেশে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদ ও বর্তমান সরকারের উন্নয়ন আলোচনা করে বক্তব্য দেন এবং সকলকে ঐক্য বদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলের সকল নিদর্শনা মেনে চলার পরামর্শ দেন।

সমাবেশে যোগ দিতে বিভিন্ন ইউনিয়ন /ওয়ার্ড নেতৃবৃন্দকে খন্ড খন্ড মিছিল নিয়ে কর্মী সমাবেশকে জনসভায় পরিনত হতে দেখা যায়।

দীর্ঘদিন কমিটি পরিবর্তন না হওয়ায় নতুন কমিটিতে নাম লেখাতে নেতা কর্মীদের উপস্থিতি ছিল উৎসবমুখর।

এদিকে অনুষ্ঠানে যুবলীগকে অনুপ্রেরণা দিতে জেলা পরিষদ সদস্য আনোয়ার
তালুকদার,বড়চওনা বণিক সমিতির সভাপতি নুরুল ইসলাম তালুকদার, আওয়ামী লীগ নেতা এস এম আতিকুল হক ছমির,ইউসুফ আলী ভূইয়া,সবুর মিয়া,সপন আহমেদ, হামিদুল,রাসেল,আল আমিন,বিল্লাল সিকদার,শফি, লিটন,বাপ্পি,সানোয়ার খান,মিনহাজ,জুয়েল, নজরুল,মনির,বাবুল,রাসেল,শাকিল,আমিনুল সিকদার,শাহ আলম সানিসহ প্রায় তিন শতাধিক নেতা কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments