• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে তুলার কারখানায় ভয়াবহ আগুন

সেপ্টে. 22, 2022

সখীপুরে তুলার কারখানায় ভয়াবহ আগুন

বাদল হোসাইন সখীপুর:টাঙ্গাইলের সখীপুরে একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় পৌরসভার ৪নং ওয়ার্ডের সানবান্ধা উত্তর পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মালিক পক্ষের দাবি কয়েকদিন আগে তুলা বানানোর জন্য প্রায় ৫০ লাখ টাকার জুট কাপড় ক্রয় করেছেন। আগুনে মেশিনপত্রসহ প্রায় ৭০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেন। উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের তথ‍্যমতে আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় ৮ লাখ টাকার মত হবে।

কারখানার মালিকের ছেলে সাইফুল ইসলাম বলেন, কারখানায় তুলা প্রক্রিয়াজাত করার সময় হঠাৎ দেখি মেশিনের সুইজের পাশে আগুন জ্বলছে। সেখান থেকে মুহূর্তের মধ্যেই আগুনের শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরোও বলেন এ অগ্নিকান্ডের খবর শুনে আমার বাবা হার্ট অ্যাটাক করেছে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লক্ষ টাকা।

ফায়ার সার্ভিসের স্টিশন ইনচার্জ বোরহান উদ্দিন বলেন, তুলার গোডাউন হওয়ার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং আগুন নেভানোর পরও জ্বলে উঠে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮ লাখ টাকার মত হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments