• শুক্র. মে ১৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে ছাত্রলীগ নেতা রাসেল আল মামুন ধান-কাটা দিনমজুর ও ভ্যান চালকের মাঝে ইফতার বিতরন

মে 9, 2020

সখীপুরে ছাত্রলীগ নেতা রাসেল আল মামুন ধান-কাটা দিনমজুর ও ভ্যান চালকের মাঝে ইফতার বিতরন
বাদল হোসাইনঃ-
টাংগাইল জেলা সখীপুর উপজেলার ছাত্রলীগের সাঃ সম্পাদক রাসেল আল মামুনের নিজ অর্থায়নে বিভিন্ন এলাকা থেকে আসা ধানকাটা দিনমজুর ও ভ্যান চালকদের মাঝে ইফতার বিতরন করেন।

আজ শনিবার (৯ই মে) শতাধিক ধান কাটা দিনমজুর, ভ্যান চালকদের মাঝে গুরে গুরে মুক্তার ফোয়ারা চত্তরে ছাত্রলীগের সাঃ সম্পাদক রাসেল আল মামুনের উপস্থিতিতে ইফতার বিতরন অনুষ্ঠান শুরু করেন। সে সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের অনেক নেতৃবৃন্দ।

সরেজমিনে দেখা যায়,মহামারি করোনা ভাইরাসের আতঙ্কে মানুষ যেখানে ঘর বন্ধি। সেখানে বিভিন্ন এলাকা থেকে আসা ধানকাটা দিনমজুর,ভ্যান চালক সহ শতাধিক রোজাদার মানুষের মাঝে উপজেলা ছাত্রলীগের সাঃ সম্পাদক রাসেল আল মামুন নিজ হাতে ইফতারি বিতরন করেন।

একাধিক রোজাদার ব্যক্তি বিভিন্ন এলাকা থেকে আসা ধানকাটা দিনমজুর ও ভ্যান চালকের সাথে কথা বলে জানা যায়,পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ইফতারি পেয়ে তারা খুব-ই আনন্দিত। তারা আরো বলেন আমরা (ধানকাটা দিনমজুররা) আরো অনেক জেলায় ধানকাটার জন্য গিয়েছি কিন্তু সখীপুরের মতো এতো সুযোগ সুবিধা আমরা পাই নাই। আল্লাহতালা রাসেল আল মামুন ভাইকে নেক হায়াত দান করুক।

রাসেল আল মামুনের সাথে কথা বলে জানা যায়, আজ সকালে উপজেলার বোয়ালী গ্রামের অসহায় এক কৃষকের ৫০শতাংশ জমির ধান কেটে বাড়ীতে পৌছে দেন সখীপুর উপজেলা ছাত্রলীগ। তারপর আজ সন্ধায় নিজ অর্থায়নে শতাধিক ভাসমান ধানকাটা দিনমজুর, ভ্যানচালকদের মাঝে ইফতার বিতরন করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments