• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে গভীর রাতে দোকানে চুরি

এপ্রিল 11, 2022

সখীপুরে গভীর রাতে দোকানে চুরি

সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন এর ভূয়াইদ বাজারে আব্দুল হক(৪৫) এর হক এন্টারপ্রাইজ নামের মনোহারি দোকানে টিনের বেড়া কেটে চুরির ঘটনা ঘটেছে।

হক এন্টারপ্রাইজ এর মালিক আব্দুল হক প্রতিবেদক কে জানান,
সোমবার রাতে আনুমানিক রাত ১১ টায় দোকান বন্ধ করে আমি বাড়ি চলে যাই এবং সকাল সাড়ে ৭ টার দিকে স্থানীয় প্রতিবেশী মানিক মিয়ার ছেলে বাইজিদ(১৪) আমার বাড়ি গিয়ে আমাকে জানান যে আমার দোকানের উত্তর দিকে পেছনের টিনের বেড়া কাটা হয়েছে,আমি দ্রুত বাজারে এসে দোকান খুলে ভেতরে প্রবেশ করি এবং দেখি গতকাল রাতে বেচাঁবিক্রির ক্যাশেরাখা নগদ ৪৫০০টাকাসহ প্রায় ৫০ হাজার টাকা পরিমাণ মালামাল চুরি হয়েছে।
এবিষয়ে, তিনি কাউকে সন্দেহ করতে পারেনি এবং থানায় কোন অভিযোগ করা হয়নি,তবে স্থানীয় জনপ্রতিনিধি ০৩ নং ওয়ার্ডের মেম্বার মেজবাহ উদ্দিন ও ০১ নং কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন চৌকিদার নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বাজারে প্রহরী নিয়োগ রাখতে পরামর্শ দেন এবং কাউকে সন্দেহ হলে ইউনিয়ন পরিষদে এসে অভিযোগ তুলে ধরতে বলেন।
এদিকে, বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল বারেক সিকদার বলেন, রমজান মাসে এমন চুরি মেনে নেওয়া যায় না। চুরি বন্ধে বাজারের ব্যবসায়ি সকলকে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে অনুরোধ করেন তিনি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments