• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে “মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর” ভিত্তি প্রস্তর স্থাপন

মার্চ 26, 2023

 

সখীপুরে কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে “মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর” ভিত্তি প্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক :-

টাংগাইল জেলার সখীপুর উপজেলার কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে “মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর” এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিকেল ৩ টায় এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

এসময় টাংগাইল ০৮,বাসাইল -সখীপুর আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)প্রকৌশলী ফারজানা আলম,টাংগাইল জেলা পরিষদ সদস্য আনোয়ার হোসেন তালুকদার,সখীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান,চর্চাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ, উপজেলা আওয়ামী যুবলীগের সিঃ যুগ্ম আহ্বায়ক আলমাস আজাদ,কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন দুলাল, কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহের বিএসসি,

সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর,সাধারণ সম্পাদক সাজ্জাদ লতিফ, সাংবাদিক মামুন হায়দার ,সাংবাদিক সাদিক বিপ্লব, সাংবাদিক সোহেল রজত ও
কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্যবৃন্দ ও অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক মন্ডলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments