• রবি. মে ৩১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

শিশুর খাবারের প্রতি আগ্রহ বাড়ানোর ৫টি হ্যাঁ এবং ২টি না

মে 28, 2025

ডাঃ মোঃ শাহিনুল ইসলাম:
শিশুরা অনেক সময় খাবারে অনীহা প্রকাশ করে, যা অনেক বাবা-মায়ের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তবে কিছু কার্যকর কৌশল ও পদ্ধতি মেনে চললে শিশুরা ধীরে ধীরে খাবারের প্রতি আগ্রহী হয়ে ওঠে। এখানে কিছু সহজ এবং প্রাকটিক্যাল নিয়ম তুলে ধরা হলো, যা মেনে চললে আপনার শিশুর খাবারের প্রতি আগ্রহ বাড়বে ইনশাআল্লাহ।

দুটি বিষয়ে ‘না’ বলুন:
১. খাবারের সময় মোবাইল বা স্ক্রিন ব্যবহার বন্ধ করুন:
শিশুকে মোবাইল, ট্যাবলেট বা টেলিভিশনের সামনে বসিয়ে খাওয়ালে তার মনোযোগ খাবারে থাকে না। এর ফলে শিশুর স্বাভাবিক ক্ষুধা অনুভব করার ক্ষমতা নষ্ট হয় এবং সে খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে।

২. শিশুকে জোর করে খাওয়াবেন না:
জোর করলেই শিশুরা খাবারের প্রতি বিরক্তি অনুভব করে এবং অনেক সময় গলায় আটকে যাওয়ার বা বমি করার প্রবণতা দেখা দেয়। শিশুরা খিদে পেলে খাবে – ধৈর্য ধরুন এবং তাদের সময় দিন।

পাঁচটি বিষয়ে ‘হ্যাঁ’ বলুন:

১. খাবারে বৈচিত্র আনুন:
একই খাবার বারবার না দিয়ে বিভিন্ন উপায়ে রান্না করে পরিবেশন করুন। যেমন, ডিম সিদ্ধ, ডিম ভাজি, ডিমের পুডিং ইত্যাদি।

২. পরিবেশ আকর্ষণীয় করুন:
রঙিন থালা-বাসন ব্যবহার করুন, পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে শিশুকে খাওয়ান।

৩. পরিবারের সঙ্গে বসে খাওয়ান:
শিশুদের সাথে পরিবারের সদস্যরা একসাথে খেলে শিশুরা উৎসাহ পায় এবং খাবারের প্রতি আগ্রহী হয়।

৪. শিশুর পছন্দ জানুন:
শিশুর পছন্দমতো খাবার সম্পর্কে জিজ্ঞাসা করুন এবং সেই অনুযায়ী খাবার তৈরি করে দিন।
৫. পুষ্টিকর খাবার দিন:
মাছ, দুধ, ডিম, শাকসবজি, ফলমূল – এসব পুষ্টিকর খাবার শিশুর বিকাশে সহায়ক। সামুদ্রিক মাছ শিশুর মস্তিষ্ক উন্নয়নে উপকারী।

উপসংহার:
উপরোক্ত নিয়মগুলো অনুসরণ করলে আপনার শিশু ধীরে ধীরে নিজের ইচ্ছায় খাবার খেতে আগ্রহী হয়ে উঠবে। সঠিক পরিবেশ ও পুষ্টিকর খাদ্য শিশুদের সুস্থভাবে বড় হতে সহায়তা করে।

লেখক:
নবজাতক ও শিশু বিশেষজ্ঞ
ডাঃ মোঃ শাহিনুল ইসলাম
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (শিশু)
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
সালথা-ফরিদপুর।

২৮ মে ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted