
সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়ন থেকে হাজারো লোক নিয়ে শামা ওবায়েদ এর নির্বাচনী জনসভায় যোগ দিলেন সালথা উপজেলা যুবদল নেতা মোঃ জসিম মোল্যা।
সোমবার বিকালে সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যলয়ের মাঠে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর- ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদের ধানের শীষের পক্ষে শেষ নির্বাচনী সভায় জসিম মোল্লা নেতাকর্মী নিয়ে মিছিলসহ ধানের শীষের শ্লোগান দিয়ে যোগ দেন।
৯ ফেব্রুয়ারি ২০২৬
