• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

যাদবপুর ইউনিয়ন আ,লীগের ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ

মে 24, 2022

যাদবপুর ইউনিয়ন আ,লীগের ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ
”বাদল হোসাইন”

টাঙ্গাইলের সখীপুরের ৪নং যাদবপুর ইউনিয়ন আওয়ামিলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে ওই কমিটির ১নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদকে। উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি আলহাজ্ব শওকত সিকদার তাকে ওই পদে দায়িত্ব দেন। গত মে যাদবপুর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের মৃত্যুতে এ পদ শূন্য হয়। গঠনমূলকভাবে সৎ ও নিষ্ঠাবান ব্যাক্তি হারুন অর রশিদকে যাদবপুর ইউনিয়ন আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত সিকদার ও সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়ের প্রতি কৃতজ্ঞতা জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত সিকদার বলেন, গঠনতন্ত্রের নিয়মানুসারেই কমিটির ১নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ব্যাপারে দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ তার উপর অর্পিত দায়িত্ব তিনি মর্যাদার সাথে পালন করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments