• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মানবতার ফেরিওয়ালা কবি আলিম আল-রাজী আজাদ।

এপ্রিল 18, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি :
ফরিদপুরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র দুঃস্থ্য মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ প্রতিদিন অব্যাহত রেখেছেন ফরিদপুরের মানববতার ফেরিওয়ালা কবি আলিম আল রাজী আজাদ।

শনিবার সকাল থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুড়ে ঘুড়ে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। এসময় শহরের হতদরিদ্র কর্মহীন হয়ে পড়া দরিদ্ররা পরিবার ছাড়াও ইশানগোপালপুর ইউনিয়নের চাদঁপুর, ডিগ্রিচর বারখাদা, লক্ষিদাসের এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। কবি আলীম আল রাজী আজাদ এরই ভিতর ফরিদপুরের মানবতার ফেরিয়ালা হিসেবে পরিচিত পেয়েছেন।

এরআগে কবি আজাদ শহরের অসহায় মানুষের প্রতিদিনের একবার করে খাবার বিতরণ করে আসছিলেন গত পাচঁ মাস যাবত। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে এই কর্মসূচি থেকে সড়ে এসে তিনি প্রতিদিন এভাবে শত হত দরিদ্র মানুষ খুজেঁ বের করে খাদ্য সহায়তা দিয়ে চলছেন।

এ বিষয়ে আলীম আল রাজী আজাদ বলেন, আল্লাহ আমাকে যতদিন সুস্থ্য রাখবে ততদিন আমি মানুষের জন্য আমার এই ছুটে চলা বহমান থাকবে। তিনি বলেন, আমার জীবন হতদরিদ্র মানুষের জন্য উৎসর্গ করেছি। প্রতিদিন এভাবে দরিদ্র মানুষ খুঁেজ বের করে তাদের সহায়তা করে চলছি এবং সামনেও এটা চালিয়ে যাব বলে তিনি জানান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments