
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
চিরবিদায় নিলেন দক্ষিণ বঙ্গের বর্ষীয়ান আলেম মাওলানা আশরাফ আলী সাহেবের কবর জিয়ারত করলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি।
মঙ্গলবারবার দুপুর ১২টার দিকে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ফরিদপুরের সালথা উপজেলার ঐতিহ্যবাহী বাহিরদিয়া নতুন মাদরাসার মসজিদের পাশে মরহুমের কবর জিয়ারত করেন তিনি। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে এসময় দোয়া পরিচালনা করেন মরহুমের মেঝছেলে, বাহির দিয়া নতুন মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা মেছবাহুল হক।
এসময় সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, আওয়ামীলীগ নেতা সিরাজ মোল্যা, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, স্বেচ্ছোসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, উপজেলা যুবলীগের সাংগঠণিক সম্পাদক বাদল হোসেনসহ নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বার্ধক্যজনিত কারণে গত (২১ শে এপ্রিল) নিজ মাদরাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৪ বছর। মরহুমের ছেলে তার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
১৬ মে ২০২৩
