• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’— শামা ওবায়েদ

নভে. 6, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার ফেরাতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এখন আর কে কোথাকার, কার অনুসারী— তা দেখার সময় নয়; দেশের ও এলাকার উন্নতির জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুর-২ আসনের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া চেয়ারম্যান বাড়ির আঙ্গিনায় আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, “নিজেদের কথা নয়, এখন আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। কিভাবে গট্টি ইউনিয়ন ও সালথাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা যায়, সেই লক্ষ্যেই কাজ করতে হবে। বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি ভালোভাবে পড়লেই বোঝা যাবে, সেখানে জনগণের সব শ্রেণির উন্নয়ন পরিকল্পনা রয়েছে। যুবসমাজের কর্মসংস্থান, শিক্ষার্থীদের শিক্ষা, নারী সমাজের স্বাস্থ্য ও সুরক্ষা— সবকিছুর দিকনির্দেশনা সেখানে দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “যদি বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসে, তবে প্রতিটি পরিবারকে একটি ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। পরিবারের নারী সদস্যের নামে ইস্যুকৃত এই কার্ডের মাধ্যমে ইউনিয়ন পরিষদ থেকে সব ধরনের সেবা গ্রহণ করা যাবে।”

প্রয়াত বিএনপি নেতা কেএম ওবায়দুর রহমানের কর্মধারা স্মরণ করে তিনি বলেন, “আমার বাবা যখন মন্ত্রী ছিলেন, তখন জনগণের জন্য কাজ করেছেন। ক্ষমতায় না থাকলেও মানুষের পাশে ছিলেন। আমিও তাঁর পথ অনুসরণ করতে চাই। যদি আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠান, তাহলে দ্বিগুণ-তিনগুণ পরিশ্রম করে এলাকার উন্নয়ন করব।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের ঐক্যই বিএনপির শক্তি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিন।”

সাবেক বিএনপি নেতা ফজলুল মতিন বাদশা মিয়ার সভাপতিত্বে আয়োজিত এ কর্মীসভায় আরও বক্তব্য দেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা কামরুল ইসলাম মজনু, পাবেল রায়হান, ইব্রাহিম মেম্বার, রফিক মাতুব্বর, মুরাদ মাতুব্বার প্রমুখ।

৬ নভেম্বর ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments