বার্সেলোনার প্লাজা পেদ্রো শহিদ মিনার চত্বরে বাংলাদেশ এসোসিয়েশন এন বার্সেলোনার আয়োজনে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আশা ব্যঞ্জক মানুষের উপস্থিতিতে বীর বাংঙ্গালীর বিজয় গাথা ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপিত হয়।
জেবুন্নেছা হারুন, বার্সেলোনা প্রতিনিধি: সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা শহীদদের সম্মান জানাতে সর্বস্তরের মানুষের উপস্থিতি চোখে পড়ার মত। সবার মুখে যেন একই সুর সবকটা জানালা খুলে দাও না, ওরা আসবে আমারা তোমাদের ভুলবনা।বিকাল ৪টা থেকে স্বদেশ প্রেমি মানুষ মুক্তিযুদ্ধাদের স্মৃতি সৌধে ফুল দিয়ে তাদের স্ব- সম্মান প্রদর্শন করেন।
বাংলাদেশ এসোসিয়েশন বার্সেলোনার সভাপতি মাহারুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক হিরা আলম সংগঠনের সম্পাদক মন্ডলী , উপগেষ্টা সহ সবাই কে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন, সাথে ছিলেন বার্সেলোনায় অবস্হিত বাংলাদেশ দূতাবাসের প্রধান সিনিয়র রামন পেদ্রো,পরে কুলতুরাল এসোসিয়েশন উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালুনীয়া, কাতালোনিয়া আওয়ামীলীগ, বার্সেলোনা আওয়ামীলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাতালোনিয়া শাখা,সান্তাকলোমা আওয়ামীলীগ বার্সেলোনা, বাংলাদেশ প্রেস ক্লাব ইন বার্সেলোনা,বয়েজ অব বার্সেলোনা, ঢাকা জেলা সমিতি, চট্টগ্রাম জেলা সমিতি,গ্রেটার কুমিল্লা কুলতোরাল এসোসিয়েশন সান্তাকলোমা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, কাতালোনিয়া আওয়ামী যুবলীগ ( শাহাবুদ্দিন), বড়লেখা সমিতি, ওসমানী নগর বালাগঞ্জ,সাবেক ছাত্রলীগ ফোরাম বার্সেলোনা, গোলাপগঞ্জ এসোসিয়েশন বার্সেলোনা, সুনামগঞ্জ জেলা কুলতোরাল এসোসিয়েশন এন কাতালোনিয়া, ঐতিহ্যবাহী বিয়ানী বাজার সমিতি বার্সেলোনা, শরীয়তপুর কুলতোরাল এসোসিয়েশন এন বার্সেলোনা, মাদারীপুর জেলা সমিতি, মাদারীপুর প্রবাসী ভি আই পি ক্লাব, কাতালোনিয়া মহিলা আওয়ামীলীগ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
বাংলাদেশ এসোসিয়েশন বার্সেলোনার সভাপতি মাহারুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক হিরাশআলম তাদের যৌথ বিবৃতিতে মুক্তিযুদ্ধেরে স্মৃতি চারন করতে গিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।তারা বলেন শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না।স্বাধীনতাকে যারা অস্বিকার করে তারা কখনো বাংলাদেশের নাগরিক হতে পারে না।
রাত ৮টায় অনুষ্টানের সমাপ্তিতে সভাপতি শহীদ মিনার চত্বরে
বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগত সকল সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকলকে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করেন।
