• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বার্সেলোনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নভে. 24, 2019

স্পেনের বার্সেলোনায় লতিফিয়া ফুলতলী জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আল ইসলাহ’র তত্ত্বাবধানে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বার্সেলোনা থেকে- জেবুন্নেছা হারুন, বার্সেলোনা  প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ২২ নভেম্বর ২০১৯ শুক্রবার লতিফিয়া ফুলতলী জামে মসজিদে আনজুমানে আল ইসলাহ বার্সেলোনার তত্ত্বাবধানে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মানবতার মুক্তির সনদ নিয়ে আসা মাকলুকাতের জন্য মহান আল্লাহর শ্রেষ্ট উপহার মোহাম্মদ মুস্তাফা (সা:),মুমিনের মনে এই মহা মানবের জন্ম আনন্দের ছেয়ে আর কোন মহৎ আনন্দ হতে পারে না।এই মহা মানবের জন্মের আনন্দ ঈদে মিলাদুন্নবী (সা:)। ফুলতলী মসজিদের পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) এর আলোচনা সভা ও মিলাদ মাহফিল কোরআন থেকে তেলাওয়াত এর মধ্যে দিয়ে সূচনা করেন কারী মোহাম্মদ মঈনুল আবেদীন,সভাপতির আসন অলংকৃত করেন।

আনজুমানে আল ইসলাহ বার্সেলোনার সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন,সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলার সভাপতি হযরতুল আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী,বিশেষ অতিথি হিসেবে পাশে ছিলেন আনজুমানে আল ইসলাহ স্পেন সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক সাহেব, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফুলতলী জামে মসজিদ বার্সেলোনার খতিব মুফতি আবদুল জলিল সাহেব,উপদেষ্টা আলহাজ্ব মোঃ ইসমাইল, আল ইসলাহ মাদ্রিদ সভাপতি
মাওলানা খলিলুর রহমান,আল ইসলাহ স্পেন শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম শিবলু সহ সামাজিক ও সাংবাদিক ব্যক্তিবর্গ।

আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ইসলামে সেবা ও ভাতৃত্বের গুরুত্ব তুলে ধরেন,সকল মুমিন মুসল্লিদের উদ্দেশ্যে তিনি আরো বলেন নবী মোহাম্মদ (সা:) এর জন্ম পৃথিবীর সর্ব শ্রেষ্ট নিদর্শন।নবি আমাদের মত মানুষ যারা বলে তারা সীমা লঙ্ঘন কারীদের সামীল সুতরাং মিলাদুন্নবী অস্বিকার করার অবকাশ নাই।

এছাড়া তিনি মিলাদের গুরুত্ব ঈমান ও আমল সহ ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিষদ আলোচনা করেন । পরিশেষে মিলাদ ও তবরুক বিতরনের মধ্যে দিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments