ফ্রান্স থেকে মো : আবুল কালাম মামুন: গত ৩০ আগষ্ট রবিবার প্যারিসের এক অভিজাত রেস্টুরেন্টে মরহুম আব্দুল জব্বার স্মুতি সংসদ ফ্রান্সের আহবায়ক হাসান সিরাজের সভাপতিত্বে , অন্যতম সদস্য পারভেজ আহমেদের সঞ্চালচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহচর সাবেক সংসদ সদস্য বীর মুক্তি যোদ্ধা মরহুম আব্দুল জব্বার এর স্বরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয় ৷
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেম , প্রধান বক্তা সহ সভাপতি সুনাম উদ্দিন খালেক , টেলিকন্ফারেন্সে বক্তব্য রাখেন উনার ২ কৃতি সন্তান প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার ২ , অাবু জাফর রাজু ও কু্লাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অাসম কামরুল ইসলাম , বিশেষ অতিথি ফ্রান্স আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দেলোওয়ার হোসেন কয়েছ , উপদেষ্টা সালেহ আহমেদ চৌধুরী , বংঙ্গবন্দু পরিষদ ফ্রান্সের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম , জহিরুল হক , মনাইম মিয়া , হারুনুর রশিদ , জয়নাল আবেদিন মানিক , শহিদ মিয়া , বাবু অজয় দাস , আজিজুর রহমান , আশরাফুর রহমান, মঈনুল ইসলাম, মাহবুবুল হক কয়েছ, সাইদুর রহমান, বাচ্চু মিয়া, হাসান সিদ্দিকী, রাহেল অাহমেদ, হাবিবুর রহমান প্রমূখ।
বক্তারা মরহুম আব্দুল জব্বারের স্মৃতি স্বরন করে বলেন সত্যিকার অর্থে মাটি ও মানুষের নেতা ছিলেন , যার ফলে দীর্ঘ ২৮ বছর পরও দেশে ও বিদেশে অবস্থানরত কুলাউড়াবাসীর সাথে বাংলাদেশীরা উনার সম্মানে আলোচনা সভা করতেছে , তেমনি ভাবে আদর্শগত নৈতিক শিক্ষায় শিক্ষিত ও অাদর্শ সন্তানরাও এলাকার খেদমত করে গেছেন ৷ সভা শেষে মরহুমার আত্বার মাগফেরাত কামনা সহ দেশে ,বিদেশে সবার সুস্থতা কামনায় দোয়া করা হয় ৷
