ইউনাইটেড কুলাউড়া অ্যাসোসিয়েশন ফ্রান্স এর অভিষেক অনুষ্ঠানের সাংবাদিক আবুল কালাম মামুনকে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
মো: মাহমুদুল হাসান, প্যারিস থেকে: প্যারিসের একটি অভিজাত হলে সভায় প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের আহ্বায়ক সালেহ আহমেদ চৌধুরী। এছাড়াও বিশেষ অথিতি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম ও ইউরোভিশন ডট কমের নির্বাহী সম্পাদক ফ্রান্সের সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নান আজাদ, ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল, ইউনাইটেড কুলাউড়া অ্যাসোসিয়েশন ফ্রান্সে এর সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি শাকিল চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক জুয়েল মাহমুদ ও স্থায়ী কমিটির সদস্য মামুনুর রশিদ, জাকির আহমদ, এ ম এ জুয়েল, হোসেন কামাল, লিমন চৌধুরি, আব্দুস সামাদ, জাকির হোসেন, জুসেফ, ফুয়াদ আব্দুল্ আউয়াল আজাদ প্রমূখ।
বক্তারা বলেন আমাদের ফ্রান্স প্রবাসী মৌলভীবাজার জেলার কুলাউড়ার সন্তান মো : আবুল কালাম মামুন তার মেধার যোগ্যতায় ইউরোপে বাংলাদেশী সাংবাদিকদের সর্ব বৃহৎ সংগঠন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ্য নির্বাচিত হয়েছে।আমাদের দেশের তরুণ এবং মেধাবী সাংবাদিকরা সুযোগ পেলে অসাধ্য সাধন করতে পারে। তার প্রমান কুলাউড়াবাসী সাংবাদিক আবুল কালাম মামুন। আমরা চাই তার সৃষ্টিশীল ও উদ্ভাবনী চিন্তার প্রসার ঘটিয়ে বস্তুনিষ্ঠ এবং তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশনে দেশ এবং জাতির এগিয়ে যাবে। যেন আমরা কুলাউড়াবাসী বিদেশের মাটিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারি ।
এসময় সাংবাদিক আবুল কালাম মামুন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব-আয়েবাপিসি সব সময়ই প্রবাসী এবং দেশকে প্রচারনার মধ্যদিয়ে এগিয়ে নেয়ার চেষ্টা করে যাচ্ছে। আমরা দেশ, জাতি, সংস্কৃতি তথা বাংলাদেশকে বহি:বিশ্বে আপনাদের কর্মকান্ডের মাধ্যমে তুলে ধরতে চাই, সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি।
