• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুর মানবতার তরী ফরিদপুরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মে 3, 2021

নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর মানবতার তরীর উদ্যোগে ও মানবতার তরীর সদস্য মোঃ আমিনুল ইসলামের সহযোগীতায় এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১লা মে ২০২১ শনিবার বিকালে শহরের ঝিলটুলি লাক্সরীর হাসান টাওয়ারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মানবতার তরী ফরিদপুরের আহবায়ক মোঃ মিজানুর রহমান বিশ্বাস টুটুলের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সামসুল হক ভোলা মাস্টার।

এসময় আরোও উপস্থিত ছিলেন ফরিদপুর বঙ্গবন্ধু ফ্যান্স ক্লাবের আহবায়ক মোঃ শামিম তালুকদার, ফরিদপুর পৌরসভার ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল রাজ্জাক, ফরিদপুর পৌরসভার ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আলাউল হোসাইন তনু, সাংবাদিক এস এম মনিরুজ্জামান, রবিউল হাসান রাজিব, জিল্লুর রহমান রাসেল, উই কেয়ারের রকিবউদ্দীন মাসুম, সঞ্জয় কুমার সাহা, নন্দিতা সুরক্ষার সভাপতি তাহিয়াতুল জান্নাত, হাত বাড়িয়ে এর আলীম আল আজাদ, মানুষ মানুষের জন্য এর সভাপতি মোঃ রুপম হোসেন, মানবিক ফরিদপুরের সভাপতি নিলুফার ইয়াসমিন, ডাঃ নিলয়, স্বেচ্ছায় মানবতার সেবার কোষাদক্ষ মোঃ ইশতিয়াক মিয়া, আমরা করবো জয় এর আহমেদ সৌরভ, তরুছায়া ফাউন্ডেশনের মোঃ ইনামুল হাসান মাসুম, মানবতার তরীর সদস্য রুমন চৌধুরী, মাহফুজুর রহমান, সিফাত ইবনে হুদা, বাতিঘড়ের ইঞ্জি এ. এ. এম পারভেজ, আমরা করবো জয়ের তারিকুজ্জামান, মানবিক ফরিদপুরের কে এম জাহিদ হোসেন, হাসান রহমান, এছাড়াও আরও উপস্থিত ছিলেন,

এম এম হক রাজু, সাবেক সাধারণ সম্পাদক, বাংলা প্রেসক্লাব ইতালি, সদস্য অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব, ডিস্ট্রিবিউটর নগদ ফরিদপুর। মোহাম্মদ পাপলু, স্বত্বাধিকারী ইসলামী বেকারী এন্ড ফাস্টফুড, মোঃ মিজানুর রহমান, স্বত্বাধিকারী মালিহা ট্যুরস এন্ড ট্রাভেলস, মোহাম্মদ আজিজুল হক বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক, সালথা। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments