জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন করতে প্রবাসী বাংলাদেশিদের নির্দেশ দিয়েছেন জার্মানি সফররত বাংলাদেশের রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ। ব্যক্তিগত সফরে এসে রাষ্ট্রপতি বুধবার ইউরোপ প্রবাসীদের সাথে মতবিনিময় কালে এ নির্দেশ দেন।
এর আগে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত ইমতিয়াজ আহম্মেদ সহ সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশীরা ।
বুধবার লন্ডন থেকে জামানি সময় আনুমানিক ৯:৩০ এ রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফ্রাংফোর্ট পৌছালে তাকে উষ্ণ অভ্যার্থনা জানায় সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মজিবুর রহমান মজিব ও মুজিব আর্দশের নেতৃবৃন্দ।
এডভোকেট আব্দুল হামিদের সাথে জার্মানিতে বসবাসকারী ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত বিভিন্ন নেতৃবন্দসহ সাক্ষাৎ করেন। এসময় রাষ্ট্রপতি জন্মশত বাষির্কী পালনের জন্য বুদ্ধিজীবিদের এবং গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে উদযাপন কমিটি গঠনের পরামর্শ দেন।
