বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এক অডিও বার্তায় প্রবাসী বাংলাদেশী এবং যুবলীগের সকল নেতাকর্মীদের সর্তক ও সচেতন হওয়ার আহ্বান জানান।
অডিও বার্তার প্রথমেই তিনি, করোনা পরিস্থিতিতে প্রবাসীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বলেন, এই সময় আতঙ্কিত না হয়ে আপনারা সতর্ক এবং সচেতন হোন।
এছাড়াও তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে কেবলমাত্র পরিষ্কার পরিছন্নতা এবং হোম কোয়ারেন্টাইনের মাধ্যমেই আমরা এই মহামারী প্রতিরোধ করতে পারি। সুতরাং আপনারা সেই লক্ষ্যে সর্বোচ্চ দৃঢ়তা ও শৃঙ্খলা দেখাবেন বলে আমি আশা করছি।
ভিডিওতে অডিও বার্তা, দেখতে চাইলে ক্লিক করুন: https://youtu.be/DtLvGaH8TBU
যুবলীগের চেয়ারম্যান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপের দেশগুলো বিশেষ করে ইতালি, ফ্রান্স, স্পেন এবং অস্ট্রেলিয়ার যারা করোনা ভাইরাসে মৃত্যু বরণ করেছেন, তাদের রুহের মাগফেরাত কামনা করেন। তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানান।
অডিও বক্তব্যে তিনি, বর্তমান সময়ে প্রবাসীদের আতঙ্কিত না হয়ে, ধৈর্য ধারণ করে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবেলা করার অনুরোধ করেন।
পরিশেষে, মহান আল্লাহতালা এই সংকট থেকে অচিরেই মুক্ত করবেন বলে আশা করেন এবং সকলের সুস্থতা কামনা করেন।
