
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় মৎস্য উৎপাদনে বিশ্বের বুকে আজ তৃতীয় অবস্থানে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
বুধবার দুপুরে ফরিদপুরের নগরকান্দায় মৎস্য অফিস আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপ্রাণ চেষ্টায় দেশে উন্নয়ন হচ্ছে বলেই বিশ্বের অনেক দেশের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ।
অনুষ্ঠানে নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শাহ জামান বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে উপজেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এমপির ঐচ্ছিক তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়।
৩১ জুলাই ২০২৪
