• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

পুলিশের সর্বোচ্চ স্বীকৃতি বিপিএম পদক পেলেন শহীদুল ইসলাম

ফেব্রু. 28, 2024
  1. রাজিউল হাসান পলাশ: অসীম সাহসিকতা, কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) – সেবায়’ ভূষিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো: শহীদুল ইসলামকে।

    গতকাল মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারী) রাজারবাগ পুলিশ লাইনসে জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে এ পদকে ভূষিত করা হয়। পুলিশ সপ্তাহের প্রথম দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ হাতে শহীদুল ইসলামকে ‘বাংলাদেশ পুলিশ পদক ( বিপিএম)-সেবায়’ পদক পড়িয়ে দেন ।

    শহীদুল ইসলাম ৩০ তম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত হয়ে ২০১২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সততার সাথে কাজ করায় ২০২২ সালে আইজিপি ব্যাস পান এবং এবার ২০২৪ সালে কর্মদক্ষতার জন্য বাংলাদেশ পুলিশ পদক ( বিপিএম)- সেবায় ভূষিত করা হয় । তিনি বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অতিরিক্ত পুলিশ সুপারের দ্বায়িত্ব পালন করছেন।

    শহীদুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আওলাদ হোসেনের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন।

    জানা যায়, শহীদুল ইসলাম সব সময় নিজ এলাকায় অসহায় ও দরিদ্র পরিবারে সেলাই মেশিন, খাদ্য সামগ্রী, গবাদি পশু হিসেবে গরু দিয়েও সহযোগিতা করেছেন। রাস্তার পাশে শতাধিক নলকূপ স্থাপন করে দিয়েছেন। এছাড়াও বন্যা, করোনার সময় অসহায়দের পাশে ছিলেন। দরিদ্র ছেলে মেয়েদের পড়াশোনায় অর্থ দিয়ে সহায়তা করে থাকেন।

    শহীদুল ইসলামের পিতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আওলাদ হোসেন বলেন, শহীদুল ইসলাম দেশ ও দেশের উন্নয়নে কাজ করবে, অসহায়দের পাশে সব সময় থাকবে এটাই আমার প্রত্যাশা।

    পুলিশের সর্বোচ্চ স্বীকৃতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ( এএসপি) মোঃ শহীদুল ইসলাম বলেন, আমি আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করার সব সময় চেষ্টা করবো। আমার উর্দ্ধতন কর্মকর্তা, সহযোগীদের সঙ্গে নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এমিগ্রেশনকে আন্তর্জাতিক মানের এবং নির্বিঘ্নে দ্রুততার সঙ্গে ইমিগ্রেশন সম্পন্ন করে বিদেশ যেতে বা আসতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাব।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments