• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

পাখিদের নিরাপদ অভয়াশ্রমের ব্যবস্থা করলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অভি

ডিসে. 27, 2024
  • রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে জীববৈচিত্র্য ও প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে উপজেলার বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন প্রজাতের পাখিদের জন্য নিরাপদ অভয়াশ্রমের ব্যবস্থা করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।

    বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের গাছগুলোতে হাঁড়ি বেঁধে দিয়ে পাখিদের আবাসস্থলের ব্যবস্থা করেন তিনি। প্রায় অর্ধশতাধিক গাছে আজ নিরাপদ আবাসস্থলের ব্যবস্থা করা হয় এবং পর্যায়ক্রমে পুরো উপজেলায় এ কার্যক্রম চলবে।

    এসময় সংবাদকর্মীদের তিনি বলেন, শীতকালে শৈত্য প্রবাহের কারণে পাখিদের নিরাপদ আবাসস্থলের অভাব হয়। অবাধ বৃক্ষনিধনের কারণে পাখিরা তাদের নিরাপদ আবাসস্থল হারিয়েছে এবং খাদ্য সংকটের কবলে পড়েছে। আমরা ধামরাই সরকারি কলেজের ছাত্রদলের সদস্যদের নিয়ে পুরো উপজেলায় পাখিদের অভয়াশ্রম ও বৃক্ষরোপণ করবো।

    এসময় উপস্থিত ছিলেন ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাশেদ মিয়া, পারভেজ পাঠান ধামরাই পৌর ছাত্রদলের সাবেক সহ প্রচার সম্পাদক শাহাদাত করিম রিফাত, পৌর ছাত্রনেতা আরিফ হোসেন রিজভী প্রমুখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments