
ঢাকার ধামরাইয়ে করোনার সচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ করেছে নিউ মদিনা ইলেকট্রনিক্স। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
মার্সেল ইলেকট্রনিক্স লিঃ এর পক্ষ হতে সারা বাংলাদেশে সকাল এগারোটায় একযোগে এই ক্যাম্পেইন পালিত হয়, এরই ধারাবাহিকতায় মার্সেল ইলেকট্রনিক্স এর প্রতিনিধি হিসেবে শনিবার সকালে এ কর্মসূচি পালন করে ধামরাই পৌর শহরের লাকুরিয়া পাড়ায় অবস্থিত নিউ মদিনা ইলেকট্রনিক্স।
নিউ মদিনা ইলেকট্রনিক্স এর সত্ত্বাধীকারী ওবায়দুল ইবনে বাশার বলেন, করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক এখন ভ্যাকসিনের মতো কাজ করতে পারে। তাই এ ব্যাপারে মানুষকে সচেতন করতেই আমি ব্যক্তিগতভাবে এই উদ্যোগ গ্রহন করেছি।
‘স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরি’ করোনা বিস্তার রোধ করি’ এই স্লোগানে পৌরশহরের বিভিন্ন সড়কে একটি শোভাযাত্রা বের হয়। এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় পৌর এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
