
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় ধর্ষন মামলার যাবতজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ। সোমবার বিকালে নগরকান্দা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পাশ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া গ্রামের মুনসুন শেখ উরফে আজিত শেখের ছেলে মিলন শেখ (৩৮)।
থানাসুত্রে জানাগেছে, মিলন শেখ ২০০২ সালে জয়পুরহাট এলাকায় চাকুরী করাকালীন জনৈক শিশুকে জোরপূর্বক ধর্ষন করে। তার নামে স্থানীয় থানায় ধর্ষণ মামলা হয়। ঘটনার পর থেকে সে পলাতক থাকায় তার অনুপস্থিতিতে জয়পুরহাট জেলা জজ আদালত আসামী মিলনকে যাবতজীবন সাজা প্রদান করেন। যাহার মামলা নং জি আর ১৮২/ ২০০২।
নগরকান্দা থানা অফিসার ইনচার্জ শেখ সোহেল রানা বলেন, বিজ্ঞ আদালতের মাধ্যমে আমরা মিলনের নামে গ্রেফতার পরোয়ানা পাই। সোমবার বিকারে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
