• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দায় আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জুন 23, 2023

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ শুক্রবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর সকাল ১০ টায় কেক কাটা, মটর শোভাযাত্রা, র‌্যালী, আলোচনা সভা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

এছাড়াও নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সোবাহান, আওয়ামী লীগ নেতা কাজী শাহ্ জামান বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মারুফ হোসেন বকুল চৌধুরী, সাংগঠণিক সম্পাদক জাহিদুর রহমান সুইট মিয়া ও উপজেলা আওয়ামী লীগসহ দলের সহযোগী সকল সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments