• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে শেখ হাসিনার জন্মদিন পালন

সেপ্টে. 29, 2021

সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ঢাকার ধামরাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের পাশে বাজার রোডে এ জন্মদিন পালন করা হয়।

এতে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব এমএ মালেক , সিআইপি আহমেদ আল জামান, পৌর যুবলীগের সাবেক সভাপতি আমিনুর রহমান, পৌর যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু সাবেক চেয়ারম্যান আলাল দেওয়ান, ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব ও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের শীর্ষ নেতা ও কর্মীরা।

এ সময় বাংলাদেশকে স্বাধীন করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে করে আধুনিক বাংলাদেশের রূপকার জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করে তার জীবন, কর্ম ও অবদানের উপর আলোচনা করেন।

সাবেক সাংসদ এমএ মালেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত সাহসী, মানবিক গুণাবলীতে ভরপুর, দেশের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রেখে কঠোর পরিশ্রম করেন।

তিনি আরও বলেন, করোনা মহামারীর সময়ে জনস্বার্থকে বিবেচনায় রেখে মুজিববর্ষ উদযাপনে দেশের সকল গৃহহীনকে ঘর তৈরি করে দেয়ার মতো মানবিক সিদ্ধান্তসমূহ তিনি নিয়েছেন।

আলোচনা শেষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশের জন্য নেওয়া তাঁর সকল কর্মসূচী যেনো সাফল্যমণ্ডিত হয় সেজন্যে বিশেষ দোয়া করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments