
ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নে সামাজিক সংগঠন “আলোকিত যাদবপুরের” উদ্যোগে ১ম ধাপে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে।
শুক্রবার দিনব্যাপী সংগঠনটির নিজস্ব কার্যালয় যাদবপুরে এ সেবা প্রদান করা হয়। এদিন এ সংগঠনের উদ্যোগে প্রায় ২৫০ রোগীর মাঝে বিনামূলে ওষুধ, চশমাসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি আলী ইমরান দুলাল, সহ সভাপতি নুরুন্নবী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিতুল ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রসঙ্গত, “আলোকিত যাদবপুর” একটি অরাজনৈতিক এবং অলাভজনক সামাজিক সংগঠন। এ সংগঠনের উদ্যোক্তা ধামরাই উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের কর্মকর্তা শহিদুল ইসলাম, যিনি বর্তমানে বাংলাদেশ পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চ ঢাকায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত রয়েছেন।
সংগঠনের সভাপতি এস এম আলম হোসেন একজন প্রবাসী যিনি ইতালিতে থেকেও দেশের উন্নয়নে এবং পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
