• বৃহস্পতি. মে ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে নতুন এসিল্যান্ডের যোগদান

জুলাই 29, 2021


ঢাকার ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে শেখ নুরুল আলম যোগদান করেছেন। গত সোমবার তিনি এসিল্যান্ড হিসেবে দায়িত্ব বুঝে নেন।

৩৪তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা গত ২০মে এসিল্যান্ড ধামরাই হিসেবে পদায়ন পান। এর পূর্বে তিনি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।

শেখ নুরুল আলমের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর উপজেলায়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এই কর্মকর্তা ব্যক্তিগত জীবনে বিবাহিত।

সদ্য যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম বলেন, আমি সোমবার হতে আমার দায়িত্ব বুঝে নিয়ে অফিস শুরু করেছি। ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments